R.0 :
তুমি চলে যাওয়ার পর আমি একদম নিরব হয়ে গেছি..! আর সেই নিরতাকে সবাই নাম দিয়েছে পাগল...!😞
হ্যাঁ.... তুমি চলে যাওয়ার পর আমি নিরব হয়ে গেছি...,। এই নীরবতা হঠাৎ আসেনি -------এটা ধীরে ধীরে জমেছে..! ঠিক যেমন কারে ভাঙন জমে বুকের ভেতর.! আমি কথা বলা কমিয়ে দিয়েছি,.! হাসিটা ও সংক্ষিপ্ত হয়ে গেছে, মানুষের ভিড়েও নিজেকে গুটিয়ে রাখি। আর এ বদলটাই সবাই সহজ করে একটা নাম দিয়েছে.. ----"পাগল"
কেউ বোঝে না, এই নীরবতা কোনো অভিনয় না। এটা হলো ক্লান্তির ফল। বারবার ভাঙতে ভাঙতে একসময় মানুষ চুপ হয়ে যায়। যে কথা বললে কেউ শোনে না,, যার কষ্ট কেউ বোঝে না -- সে কষ্টগুলো নিয়ে নীরব হয়ে যায়। আমি পাগল হইনি,আমি শুধু বোঝানোর শক্তিটুকু হারিয়ে ফেলছি।
তুমি যখন ছিলে, আমার নীরবতাও কথা বলতো। আর এখন নীরবতা মানে শুধু শূন্যতা।
মানুষ ভাবে আমি বদলে গেছি, না, আসলে আমি ভেঙে গেছি। কিন্তু তারা হাসাহাসি করে, তুচ্ছ করে, নাম দেয়,,, কারণ নীরব মানুষের ভাষা তারা পড়তে শেখেনি..!
আমি আর চিৎকার করি না, অভিযোগ ও নেই।
2026-02-18 03:38:15