@mhrahat01: প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে সংসদে জোরালো কণ্ঠস্বর! সংসদে শত শত সদস্য থাকলেও, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন মাত্র কয়েকজন। আজ লক্ষ লক্ষ প্রবাসীর একটাই দাবি— 📌 MRP পাসপোর্টের তথ্য ও মিল অক্ষুণ্ণ রেখে সহজ ও ঝামেলামুক্তভাবে ই-পাসপোর্ট প্রদান করতে হবে। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নের ভিত্তি শক্তিশালী করে। অথচ পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় অনেকেই বিদেশে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। ✅ আমরা চাই— 🔹 MRP থেকে E-Passport রূপান্তরে সহজ প্রক্রিয়া 🔹 তথ্যগত অসঙ্গতির দ্রুত সমাধান 🔹 প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতকরণ 🔹 দূতাবাসগুলোতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা