@jahan.rumi: মাশাআল্লাহ একটা মেয়ে থেকে মা হয়ে ওঠা এতটা সহজ না … এই সময়টা কিভাবে কাটে সেটা একটা মা ই কেবল বলতে পারে … কিন্তু এত কষ্ট এক নিমিষে শেষ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে যখন আমি আমার জীবনের সেরা উপহারটা পেয়েছি আল্লাহর তরফ থেকে … আমার ছেলে আমার ইজান … দুনিয়ায় আসার সাথে সাথে আমার সব কষ্ট ভুলিয়ে দিয়ে আমাকে দিয়েছে নতুন এক জীবন … আমি গ্রহণ করেছি মাতৃত্বের স্বাদ… আলহামদুলিল্লাহ… আমাদের দুনিয়া আলো করে আমাদের কোল জুড়ে এসেছে আমাদের সন্তান …. তোমার জন্য কতটুকু করতে পারব জানি না বাবা কিন্তু তোমাকে আমাদের সর্বস্ব দিয়ে সুন্দর একটা জীবন গড়ে দিব ইনশাআল্লাহ … সবাই দোয়া করবেন আমাদের ছেলে ইজান করিরের জন্য আর আমাদের সন্তান এবং আমাদের জীবনের এই অমূল্যবান সময়টাকে সারাজীবন ফ্রেমবন্দি করে ধরে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ @Agdoom Bagdoom