REJUWEN HOSSEN 230 :
আমি জানি, অনেকের কাছে মেসিই সর্বকালের সেরা। তার জাদুকরী ড্রিবলিং, বলের ওপর অবিশ্বাস্য নিয়ন্ত্রণ ফুটবলকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। মেসি ড্রিবলিংয়ের এক জীবন্ত শিল্পকর্ম। নেই কোনো সো অফ, নেই কোনো স্কিল।
আর ক্রিশ্চিয়ানো রোনালদো? তিনি আমার কাছে শুধু একজন ফুটবলার নন, তিনি একটি মানসিকতা, একজন কিংবদন্তি।
আকাশে উঠলে হেডার, মাটিতে থাকলে বুলেট শট, সুযোগ পেলে বিস্ফোরক গতি। হেড, বায়সাইকেল কিক, লং শট, ফ্রি কিক, ফিনিশিং, স্পিড—একজন খেলোয়াড়ের মধ্যে এত বৈচিত্র্যময় আক্রমণাত্মক দক্ষতা খুব কমই দেখা যায়। যেখানে বল, সেখানেই বিপদ—কারণ সেখানে দাঁড়িয়ে আছে CR7।
2026-07-13 18:14:31