@MD...Tanhar:@MD...Tanhar:@MD...Tanhar:@MD...Tanhar:@MD...Tanhar:*Amar Dream*
আমার জীবনে এমন একজন মানুষ থাকুক, যে সবার থেকে একটু আলাদা হবে। যে আমার ভালো থাকার জন্য দোয়া করবে, আমার ছোট ছোট পরিবর্তনও বুঝে ফেলবে। আমি চুপ হয়ে গেলে জিজ্ঞেস করবে, "কী হয়েছে?"—শুধু মুখ দেখে আমার মন খারাপ বুঝে যাবে।
সে আমার যত্ন নেবে, আমার খোঁজ রাখবে, ব্যস্ততার মাঝেও একবার হলেও বলবে, "খেয়েছো?" আমার ভুল হলে সুন্দরভাবে বুঝিয়ে দেবে, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবে না।
আমি এমন কাউকে চাই, যে আমার সুখে হাসবে, দুঃখে পাশে দাঁড়াবে, আমার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন মনে করবে। যে হাজার মানুষের ভিড়েও শুধু আমাকে বেছে নেবে, আর বারবার প্রমাণ করবে—"তুমিই আমার সবচেয়ে প্রিয় মানুষ।" ❤️🩹