? :
তোমার পরিবর্তনটা সত্যিই খুব সুন্দর ছিল… 🙂
একটা সময় ছিল, যখন আমাকে ছাড়া তুমি নিজেকে কল্পনাও করতে পারতে না, আর আজ তুমি আমাকে চিনতেও পারো না। 😄 একটা সময় ছিল, যখন আমাকে কখনো পাবে না ভেবে তুমি কাঁদতে, আর আজ আমার কিছু হয়ে গেলেও তোমার কিছু যায় আসে না। 💔
সত্যি বলতে, তোমার অভিনয়টা অসাধারণ ছিল… 🙂↕️আমার সাথে তুমি এত সুন্দর অভিনয় করেছো, সেটা আমি কোনোদিন ভুলবো না। ❤️🩹
তুমি আমার সাথে এমন অনেক কিছু করেছো, যেগুলো ক্ষমার অযোগ্য… তবুও আমি সবকিছু ভুলে বারবার তোমাকেই চেয়েছি। 🥺❤️অনেকেই আমাকে চেয়েছে, এমন না যে তারা সুন্দর ছিল না বা তাদের মধ্যে কোনো কমতি ছিল… কিন্তু আমি শুধু তোমাকেই চেয়েছি। কারণ আমার কাছে তুমি-ই ছিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ❤️যাই হোক, এখন তুমি আমাকে চাও না—এটাই ভালো। 🙂 হয়তো এটাই আমাদের জন্য ভালো ছিল। কিন্তু আমি একদিন প্রতিষ্ঠিত হওয়ার পরও চাই, তুমি আজ যেমন আছো, ঠিক তেমনই থেকো… কারণ তোমাকে আর পরিবর্তন হতে দেখতে চাই না। 😊
একটা কথা সত্যি, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি, আর সারাজীবন ভালোবেসে যাবো। ❤️কিন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। 🙂↔️💔
2026-08-20 13:17:26