@kobimosoy505: আমার কাছে অবশিষ্ট কিছুই নেই..! একসময় আমারও অনেক কিছু ছিল— কিছু স্বপ্ন ছিল, কিছু প্রিয় মানুষ ছিল, কিছু না বলা অনুভূতি ছিল, আর ছিল অল্পতেই খুশি হয়ে যাওয়ার এক সহজ মন। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু যেন একটু একটু করে হারিয়ে গেল। কিছু মানুষ বদলে গেল, কিছু সম্পর্ক ফিকে হয়ে গেল, আর কিছু আশা অপূর্ণই থেকে গেল। অনেকবার ভেঙেছি, অনেকবার নিজেকে জোড়া দেওয়ার চেষ্টা করেছি, অনেকবার হারিয়ে গিয়েও নিজেকে খুঁজে ফিরেছি। কিন্তু দিনশেষে বুঝেছি— যে মানুষটা সব হারিয়ে ফেলে, যার ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়, তার কাছে বিয়োগের কোনো অর্থ থাকে না। আজ আর হারানোর ভয় পাই না, কারণ ভয় তো তারাই পায়, যাদের কাছে এখনো কিছু অবশিষ্ট আছে। আমি তো অনেক আগেই নিজের হাসিটা হারিয়েছি, বিশ্বাস হারিয়েছি, কিছু প্রিয় মানুষ হারিয়েছি, এমনকি আগের সেই আমিটাকেও হারিয়ে ফেলেছি। তাই আমাকে আর শূন্য করার চেষ্টা কোরো না… আমি শূন্য… তোমরা কি জানো না, যে শূন্যকে কখনো বিয়োগ করা যায় না…? কারণ যার ভেতরটা অনেক আগেই নিঃশেষ হয়ে গেছে, তার কাছ থেকে আর কী-ই বা কেড়ে নেওয়া যায়.:) ❤️‍🩹🥀

কবি মসাই✍️✒️
কবি মসাই✍️✒️
Open In TikTok:
Region: BD
Saturday 29 August 2026 13:40:02 GMT
47443
2377
22
56

Music

Download

Comments

hamidaaktershimu
Hamida Akter Shimu :
caption ta dien❤️😭
2026-08-30 01:05:47
2
safwaner.ammu4
প্রবাসী রাজার একমাত্র রাণী✈️ :
ক্যাপশনটা দেন প্লিজ
2026-08-30 03:06:20
2
user8690148698275
নীল প্রজাপতি :
সময় বড় নির্মম বিচারক— যে যেমন গল্প লিখে যায়, একদিন ঠিক তেমন গল্পেই তাকে ফিরিয়ে দেয়...!🖤
2026-08-30 07:55:12
4
choyan.barua
CHOYAN 🥂 :
সেরা হয়েছে 🥰
2026-08-30 07:51:05
2
bdstatusofficial_06
𝐁𝐫𝐨𝐤𝐞𝐧 𝐇𝐞𝐚𝐫𝐭 💔 :
কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতিজ্ঞা করো। যারা তোমার আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পরবে। আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে।
2026-08-30 20:19:21
0
s_a_k_i_b_220
[ 𝐒_𝐚_𝐤_𝐢_𝐛 ] :
—অনেক বাজে ভাবে ঠকায়ছে..! 😭❤️‍🩹
2026-08-30 09:20:42
1
md__hridoy__khan4
🔥MD hridoy🔥 :
❣️❣️❣️
2026-08-30 10:32:23
2
smfiroj120
দার্শনিক ফিরোজ :
🥰🥰🥰
2026-08-30 19:23:33
0
smfiroj120
দার্শনিক ফিরোজ :
😂😂😂
2026-08-30 19:23:35
0
mahmudul.hasan8482
Mahmudul :
🥰🥰🥰
2026-08-29 16:35:14
1
useru3k0jpywyv
Sᴋ᭄Emonᴮᴼˢˢ :
❤️‍🔥❤️‍🔥
2026-08-30 11:43:07
1
smfiroj120
দার্শনিক ফিরোজ :
😁😁😁
2026-08-30 19:23:36
0
smfiroj120
দার্শনিক ফিরোজ :
😳😳😳
2026-08-30 19:23:38
0
user839334306
Md Ismail :
❤️❤️❤️
2026-08-30 17:28:34
0
badshahassan592
💫Md Badsha💫 :
♥️♥️♥️
2026-08-30 15:46:10
1
kajol90774
প্র ই রু @ P I R 🫶A❤️R :
🤲🤲🤲
2026-08-30 15:19:59
0
mahabulhasan5555
........ নক্ষত্র ....? :
💔💔💔
2026-08-30 08:51:55
1
shamim.khan8830
Shamim Khan :
জীবনের কোনো এক ক্লান্ত বিকেলে যখন হঠাৎ থমকে দাঁড়ালাম, তখন পেছনে ফিরে তাকিয়ে দেখলাম—কতটা দীর্ঘ পথ পেরিয়ে এসেছি। কত মানুষ, কত সম্পর্ক, কত সিদ্ধান্ত, কত স্বপ্ন… সবকিছু মিলিয়ে বুকের ভেতরটা হঠাৎ এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল। তখনই উপলব্ধি হলো, জীবনের প্রতিটি মোড়ে আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, তার সবগুলো হয়তো সঠিক ছিল না। কখনো আবেগ আমাকে ভুল পথে নিয়েছে, কখনো পরিস্থিতির কাছে হার মেনেছি, আবার কখনো ভুল মানুষকে নিজের মানুষ ভেবে নিঃশর্তভাবে বিশ্বাস করেছি। যে পথগুলোকে একসময় নিজের ভবিষ্যৎ ভেবেছিলাম, সেগুলোর অনেকগুলোই শেষ পর্যন্ত আমাকে এনে দাঁড় করিয়েছে অনুশোচনার দরজায়। যাদের জন্য নিজের অনেকটা বিসর্জন দিয়েছি, তাদের কেউ কেউ সময়ের সঙ্গে দূরে সরে গেছে; আর যে সিদ্ধান্তগুলোকে একসময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে হয়েছিল, সেগুলোর কিছু আজ ফিরে তাকালে কেবলই ভুল বলে মনে হয়। সবচেয়ে কষ্টের বিষয়—সময় চলে যায়, কিন্তু কিছু ভুল সময়ের সঙ্গে চলে যায় না। তারা থেকে যায় স্মৃতির ভেতর, নীরব অনুশোচনায়, গভীর রাতের দীর্ঘশ্বাসে। মাঝে মাঝে মনে হয়, যদি আরেকবার সেই সময়টুকু ফিরে পেতাম, তাহলে হয়তো অনেক কিছু অন্যভাবে করতাম। কিন্তু জীবন তো আর পেছনে ফিরে হাঁটার সুযোগ দেয় না। আজ তাই কোনো অভিযোগ নেই কারও প্রতি। শুধু নিজের কাছেই কিছু প্রশ্ন জমে আছে— কেন এতটা বিশ্বাস করেছিলাম? কেন নিজের অনুভূতিকে এতবার উপেক্ষা করেছিলাম? কেন বুঝতে এত দেরি হলো, কোনটা আপন আর কোনটা শুধুই প্রয়োজন? হয়তো জীবনের সব ভুল শুধরে নেওয়া সম্ভব নয়। কিছু সিদ্ধান্তের মাশুল সারাজীবনই বহন করতে হয়। তবুও মানুষ বেঁচে থাকে—ভুলগুলোকে সঙ্গে নিয়েই, স্মৃতিগুলোকে বুকে চাপা দিয়েই। কারণ জীবন আমাদের সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় না; কখনো কখনো ভুল সিদ্ধান্তের মধ্য দিয়েই মানুষ শিখে যায়— কাকে বিশ্বাস করতে হয়, কোথায় থামতে হয়, আর নিজের শান্তির জন্য কখন কাউকে ছেড়ে দিতে হয়। 🥀🖤 🥹💔
2026-08-30 10:46:39
1
moushumi6636
Moni :
আমার কাছে অবশিষ্ট কিছুই নেই..! একসময় আমারও অনেক কিছু ছিল— কিছু স্বপ্ন ছিল, কিছু প্রিয় মানুষ ছিল, কিছু না বলা অনুভূতি ছিল, আর ছিল অল্পতেই খুশি হয়ে যাওয়ার এক সহজ মন। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু যেন একটু একটু করে হারিয়ে গেল। কিছু মানুষ বদলে গেল, কিছু সম্পর্ক ফিকে হয়ে গেল, আর কিছু আশা অপূর্ণই থেকে গেল। অনেকবার ভেঙেছি, অনেকবার নিজেকে জোড়া দেওয়ার চেষ্টা করেছি, অনেকবার হারিয়ে গিয়েও নিজেকে খুঁজে ফিরেছি। কিন্তু দিনশেষে বুঝেছি— যে মানুষটা সব হারিয়ে ফেলে, যার ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়, তার কাছে বিয়োগের কোনো অর্থ থাকে না। আজ আর হারানোর ভয় পাই না, কারণ ভয় তো তারাই পায়, যাদের কাছে এখনো কিছু অবশিষ্ট আছে। আমি তো অনেক আগেই নিজের হাসিটা হারিয়েছি, বিশ্বাস হারিয়েছি, কিছু প্রিয় মানুষ হারিয়েছি, এমনকি আগের সেই আমিটাকেও হারিয়ে ফেলেছি। তাই আমাকে আর শূন্য করার চেষ্টা কোরো না… আমি শূন্য… তোমরা কি জানো না, যে শূন্যকে কখনো বিয়োগ করা যায় না…? কারণ যার ভেতরটা অনেক আগেই নিঃশেষ হয়ে গেছে, তার কাছ থেকে আর কী-ই বা কেড়ে নেওয়া যায়.:) ❤️‍🩹🥀
2026-08-30 08:57:58
2
user2315885503877
💔দুষ্ট ছেলে মিষ্টি হাসি❤️ :
"কি আজব ভালোবাসা ছিল আমাদের। শুরুর গল্পটা ছিল একদম অন্যরকম। কোনো প্রপোজ ছিল না, “I Love You” বলেও সম্পর্কের শুরু হয়নি। তবুও কখন যে প্রতিদিনের কথা, যত্ন, অভিমান, অপেক্ষা আর অজান্তেই জমে ওঠা মায়া আমাদের দু’জনকে এক অদৃশ্য সম্পর্কে বেঁধে ফেলেছিল, সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমরা সম্পর্কের কোনো নাম দিইনি, কিন্তু অনুভূতিগুলো ছিল একদম সত্যি। একে অপরের হাসিতে হাসতাম, কষ্টে কাঁদতাম, ভবিষ্যতের কত স্বপ্নও দেখেছিলাম। শেষটাও ঠিক ততটাই অদ্ভুত ছিল। কোনো ঝগড়া হয়নি, কোনো “ব্রেকআপ” হয়নি, কেউ কাউকে শেষবারের মতো বিদায়ও বলেনি। শুধু একসময় কথা কমে গেল, গুরুত্ব হারিয়ে গেল, দূরত্ব বাড়তে বাড়তে একদিন এমন জায়গায় পৌঁছালাম, যেখানে আমরা দু’জনেই অপরিচিত হয়ে গেলাম। কী আজব ভালোবাসা ছিল আমাদের! শুরুটা হয়েছিল কোনো প্রপোজ ছাড়াই, আর শেষটা হয়ে গেল ব্রেকআপ ছাড়াই। তবুও কিছু মানুষ আর কিছু স্মৃতি আজীবন হৃদয়ের এক কোণে নীরবে বেঁচে থাকবে।"🖤
2026-08-30 17:41:50
0
To see more videos from user @kobimosoy505, please go to the Tikwm homepage.

Other Videos


About