✿༺𝑩𝒊𝒓𝒅𝒇𝒍𝒐𝒘𝒆𝒓༻✿ :
নিজেকে একটি চিঠি
প্রিয় আমি, কেমন আছো তুমি? জীবনের এই দৌড়তে নিজের খোঁজ কবে নিয়েছো তুমি?
মনে রেখো, তুমি যথেষ্ট শক্তিশালী, তুমি পারবে-যদি তুমি নিজেকে বিশ্বাস করো। হতাশার অন্ধকার যতই ঘিরে ধরুক, তোমার ভেতরেই লুকিয়ে আছে আলো।
ভুল হবে, কষ্ট হবে, পথ হারাবে কখনো, তবুও থেমে যেও না, হাল ছেড়ো না কোনোদিন।
অন্যের জন্য নিজেকে এতটা নিঃশেষ কোরো না, নিজের স্বপ্নগুলোকে অবহেলা কোরো না। সময় দাও নিজেকে, নিজের ভালোবাসার মানুষ হও, নিজের ছোট ছোট আনন্দগুলোকে ফিরিয়ে আনো। নিজের প্রতি একটু কোমল হও, কারণ এই পৃথিবীতে তোমার সবচেয়ে আপন তুমি নিজেই।
ভবিষ্যতের তুমি আজকের তোমাকে ধন্যবাদ দেবে, যখন দেখবে-তুমি হাল না ছেড়ে লড়ে গেছো। তাই এগিয়ে চলো, মাথা উচু করে, তোমার গল্পটা তুমি নিজেই সুন্দর করে লেখো।
একদিন তুমি গর্ব করে বলবে, হ্যাঁ, আমি পেরেছি-নিজেকে হারাইনি কখনো। 🤣😅
2026-09-04 08:05:31