༆❀ব্যর্থ কবি®রাজু༆❀ :
চুপচাপ থাকাটাই এখন অভ্যাস হয়ে গেছে,কারণ কথা বললেই শুধু কষ্ট বাড়ে।
আগে মন খারাপ হলে কাউকে না কাউকে নিজের মনের কথাগুলো বলতাম,নিজের কষ্টগুলো ভাগ করে নিতাম।মনে হতো,কেউ একজন অন্তত আমার মনের অবস্থা বুঝবে, আমার না বলা কথাগুলোর আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণাগুলো অনুভব করবে।কিন্তু সময়ের সঙ্গে বুঝতে শিখেছি,সবাই কথা শুনতে পারে, কিন্তু সবাই মনের কষ্ট বুঝতে পারে না।কেউ কেউ আমাদের দুর্বলতার সুযোগ নেয়, আবার কেউ আমাদের কষ্টের কথা শুনেও এমনভাবে এড়িয়ে যায়,যেন আমাদের অনুভূতিগুলোর কোনো মূল্যই নেই।
এখন আর কাউকে কিছু বলতে ইচ্ছে করে না।নিজের ভেতরে হাজারো কথা জমে থাকলেও মুখ খুলতে পারি না।বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা নিয়ে সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করি।মানুষ ভাবে,আমি হয়তো ভালো আছি,আমার জীবনে কোনো দুঃখ নেই।অথচ তারা জানে না,এই নীরবতার আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে,কত রাতের কান্না শুকিয়ে গেছে চোখের কোণে,কতবার নিজেকে সামলাতে গিয়ে নিজের কাছেই হেরে গেছি
2026-10-18 17:01:48