@oscar.lemus1638:

oscar lemus
oscar lemus
Open In TikTok:
Region: US
Tuesday 10 November 2026 04:26:17 GMT
1115
1
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @oscar.lemus1638, please go to the Tikwm homepage.

Other Videos

গত দুই সপ্তাহ ধরে দুই ছেলেকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন কবির। প্রথমে আরাফাতকে ভর্তি করেন সাউদার্ন মেডিকেলে। পরে নেওয়া হয় ইমপেরিয়াল হাসপাতালে। সেখান থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। একদিকে বড় ছেলের চিকিৎসা, অন্যদিকে ছোট ছেলেকে বাঁচানোর লড়াই—দুই সন্তানকে সুস্থ করে ঘরে ফেরানোর আশাতেই দিন পার করছিলেন তাঁরা। কিন্তু শুক্রবার আরাফাতের মৃ/ত্যুর পর পরিবারের সব আশা যেন এসে ঠেকেছিল ছোট্ট আরবকে ঘিরে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আর বাবা কবির ছেলেকে বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন সবার কাছে। কিন্তু রোববার গভীর রাতে সেই আশাটুকুও শেষ হয়ে যায়। স্থানীয় একটি গণমাধ্যমকে ফোনে ছোট ছেলের মৃ/ত্যুর খবর জানাতে গিয়ে কবির বলেন, ‘ভাই, আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে ডাক্তার তাকে মৃ/ত ঘোষণা করেছেন। আমি কী নিয়ে থাকব এখন?’ সন্তানদের নিয়ে হাসপাতালে ভর্তি, ফিরতে হবে একা। দুই ছেলের চিকিৎসা চালাতে গিয়ে অনেক ধারদেনা করতে হয়েছে চাকরিজীবী কবিরকে। এত কিছুর পরও যদি অন্তত একজন সন্তানকে বাঁচানো যেত, হয়তো সেই সান্ত্বনাটুকু নিয়েই বেঁচে থাকার চেষ্টা করতেন তিনি। কিন্তু এখন তাঁর আর কিছুই অবশিষ্ট নেই—যে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছিলেন, তাদের দুজনকেই হারিয়ে ফিরতে হচ্ছে শূন্য হাতে। ছোট ছেলে আরবের দাফনের প্রস্তুতি সম্পর্কে কবির জানান, গভীর রাতে সন্তানকে নিয়ে কোথায় যাবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। সকালে ছোট ছেলেকে নিয়ে মোমেনবাগ কবরস্থানে যাবেন। সেখানে বড় ছেলে আরাফাতের পাশেই দাফন করা হবে আরবকে। একই কবরস্থানে পাশাপাশি শুয়ে থাকবে দুই ভাই। অথচ তাঁদের ঘরে ফেরার অপেক্ষায় থাকার কথা ছিল বাবা-মায়ের। দুই সন্তানকে নিয়ে যে পরিবারটি হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছিল, সেই পরিবারকেই এখন ফিরতে হবে সন্তানদের স্মৃতি বুকে নিয়ে। হাসপাতালের সেই ব্যস্ত করিডর পেরিয়ে এবার তাঁদের বাড়ি ফেরা হবে একেবারেই একা। #Chittagong #Chattogram #creatorsearchinsights #katiezachariapressconference

About